
গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, “সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের উদ্দেশ্য বাস্তবে রুপ দান করাই আমাদের প্রধান লক্ষ্য।
সদস্য নবায়নের মাধ্যমে তৃণমূলকে সক্রিয় করে দলকে ঐক্যবদ্ধ করা হচ্ছে।” তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
এরশাদ উল্লাহ জানান, সদস্য নবায়ন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দলের ভিত্তিকে মজবুত করার অন্যতম কৌশল। নবায়নের মাধ্যমে নতুন কর্মী যুক্ত হওয়া এবং পুরনো সদস্যদের পুনঃসংযুক্তি সংগঠনে নতুন গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সদস্য নবায়নের ক্ষেত্রে আগ্রহী ব্যাক্তি কতটুকু বিএনপির সাথে সম্পৃক্ততা রয়েছে তা আপনাদের যাচাই বাচাই এবং অংঙ্গীকার নামায় স্বাক্ষরের মাধ্যমে সদস্য নবায়ন করতে হবে৷ কোন অনুপ্রবেশকারী যেন ডুকতে না পারে এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
তিনি সকল স্তরের নেতাকর্মীদের সদস্য নবায়নে অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, “ঐক্যবদ্ধ হলে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।”
মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক আবুর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আর ইউ চৌধুরী শাহীন, সদস্য জাফর আহমদ, সদস্য আশ্রাফুল ইসলাম,বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি জনাব ইদ্রিস মিয়া,মোহরা ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি জানে আলম জিকু, চান্দগাও থানা বিএনপি নেতা সালামত আলী,মোহরা ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন মামুন, যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম হিরামন,যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন আবু, যুগ্ম আহ্বায়ক মো: ইরান কন্ট্রাকটর, যুগ্ম আহ্বায়ক মো: মহসিন, যুগ্ম আহ্বায়ক মনির শাহ,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খোকন,যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নিশি,যুগ্ম আহবায়ক ইব্রাহিম তালুকদার, সদস্য হায়দার আলী,শাহেদ আলী সাক্কু,মোঃ মোর্শেদ,মোঃ ইউসুফ,
চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, চান্দগাও থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ উদ্দিন টিপু, থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: জাবেদ, থানা সদস্য মো: বুলবুল,মো: জয়নাল মোহরা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: মনসুর, যুবদল নেতা মো: দিদার,যুবদল নেতা মো: শফি,কৃষকদলের সভাপতি সেলিম মেম্বার,মোঃ সালাউদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।









