
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শিক্ষার্থীরা এ দেশের সবচেয়ে বড় ভবিষ্যৎ শক্তি এবং সম্পদ। এখনই যদি এদেরকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা, করণীয় ও ভবিষ্যৎ দেশ গড়ার স্বার্থে শামিল করা যায়; তাহলে দেশটা অচিরেই বদলে যাবে। একটি শিশু ছোট থেকে বড় হবার সাথে সাথেই তার মধ্যে পরিবেশের সকল উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করার সুযোগ তৈরি হয়। সেই পরিবেশেরই একটি অন্যতম উপাদান হলো গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছের ফল আমাদের পুষ্টি যোগায়, গাছের ছায়ায় পথিক বিশ্রাম নিতে পারে, শিশুরা তাদের নিজের লাগানো গাছে পানি দেয়া, গাছ পরিচর্চা করার মধ্য দিয়েই গাছের প্রতি তাদের মমত্ববোধ তৈরি হবে। গাছেরও প্রাণ আছে সেই বিষয়টি বুঝতে শিখবে। আর এই মমত্ববোধ থেকেই শিশুটি বড় হয়ে অকারণে গাছের পাতা, ফুল ছিড়বে না, অকারণে গাছ কাটবে না। যদিও গাছ কাটে তবে তার পরিবর্তে আরো গাছ লাগাবে। আমাদের উচিত তাই ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল, ছাত্রদলের উদ্যোগে ও দেশরক্ষা তারেক মঞ্চ’র ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গরীবে নেওয়াজ স্কুল এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এ মনজুর আলমের সভাপতিত্বে ও হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মিয়া হারুন, হায়দার আলী চৌধুরী, বিএনপি নেতা সৌরভ হোসেন শাহীন, নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান দুলাল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার রাজিবুল হক বাপ্পি, হালিশহর থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, আতাউর রহমান লিটন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মো. মুজাহিদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আতাউল হক অপু, সাজিদুল ইসলাম অরিকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









