স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য: নিয়ামত উল্লাহ

নিউজগার্ডেন ডেস্ক: দাম্মাম প্রদেশ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নিয়ামত উল্লাহ বলেছেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। দেশ ও জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দাম্মাম সৌদি আরব এর উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দাম্মাম সৌদি আরবের আহবায়ক আবু আনসারী টুটুল’র সভাপতিত্বে, সংগঠনের সিনিয়র সদস্য মুহাম্মদ মাষ্টার মাহবুবুল আলম সাথীর উপস্থাপনায় এতে উদ্বোধক ছিলেন দাম্মাম প্রদেশ বিএনপির সহ সভাপতি শামসুল আলম, তিনি বলেন, বিএনপি সব সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এ পর্যন্ত এসেছে, কোন ষড়যন্ত্রকে বিএনপি ভয় করে না ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি, বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ শফিউল আলম শফি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এ দল প্রতিষ্ঠা করেন দেশ ও জনগণের প্রয়োজনে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচনে সকলকে দলের পাশে থাকতে হবে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ও সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দাম্মাম প্রদেশের সদস্য সচিব তারেক জামান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দাম্মাম প্রদেশের সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দাম্মাম প্রদেশের সিনিয়র সদস্য মুহাম্মদ আবদুল আলিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দাম্মাম প্রদেশের সিনিয়র সদস্য মুহাম্মদ সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দাম্মাম যুবদলের সাবেক সদস্য সচিব মুনছুর আহমেদ। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি দাম্মাম প্রদেশের সিনিয়র সদস্যবৃন্দ সাইফুর রহমান মাজু, আজম নুর, সাঈদ, উসমান চৌধুরী, নাসির উদ্দীন টিটু, মাহবুবর রহমান, আনিচ, রিয়াদ, আজমল।
পবিত্র কোরান তেলোয়াত এবং মোনাজাত পরিচালনা করেন মৌলানা আশরাফ হুজুর। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

মন্তব্য করুন