
কাজী ইব্রাহিম সেলিম: আজ ১২ রবিউল আউয়াল। এ দিনে মহান আল্লাহ আশেষ দয়ায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে সমস্ত মানবজাতির ও সমস্ত সৃষ্টি কুলের রহমত স্বরূপ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এ খুশিতে আজ ধর্মপ্রাণ মুসলমানরা জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) পালন করেছেন।
এ উপলক্ষ্যে লাখো মানুষের অংশগ্রহণে নগরীর কয়েকটি সড়কে জন¯্রােত বয়ে গেছে। শনিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রামের বিবির হাট এলাকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা থেকে জুলুস শুরু করে মুরাদপুর গোল চত্ত্বর মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক গুলো ঘুরে আসেন।
সিরিকোট দরবারে আলীয়া কাদেরিয়ার সাজ্জাদনশীল পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ জুলুসের নেতৃত্ব দিয়েছেন।
পুরো নগরী জুড়ে জুলুসের আমেজ ছিল অন্যরকম। ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে বন্দর নগরী।
তবে আগের বছরগুলোর চেয়েও এবারে জনসমাগম হয়েছে অধিক। মানুষের চাপে নালায় পড়ার ঘটনাও ঘটেছে। অসুস্থ ও পদদলিত হয়ে মৃত্যুবরণ করেছে ৩ জন। কয়েকজন আহত হয়েছে। সেজন্য, আগামী বছর থেকে বিষয়টি নিয়ে মানুষজনকে আরো বেশি সচেতন করে তুলতে হবে। নিরাপত্তা জোরদার করতে হবে আরো বেশি।









