নারী উদ্যোক্তাদের সাথে ওডেব’র মত বিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: মানবাধিকার ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংগঠন ওডেব’র উদ্যোগে ও জার্মান দাতা সংস্থা ww dp-gc এর সহায়তায় পরিচালিত ‘কয়ার” প্রকল্পের কার্যক্রম ’নারী উদ্যোক্তাদের সাথে মত বিনিময়’ সভা ১১ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন ও ১৪ সেপ্টেম্বর ওডেব চট্টগ্রাম প্রধান কার্যালয় মিলনায়তনে ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় ও সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা পরিচালনা করেন ’কয়ার’ প্রকল্পের পি এম টি ও সজল দে। ব্যবসায়িক উদ্যোগ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন আইন সহায়তা অফিসার মোঃ আলাউদ্দীন ও মিস জুই। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্দনা বড়ুয়া, মিনু চৌধুরী ও হ্লা শিনু মার্মা।

উপস্থিত ৬৫ জন নারী উদ্যোক্তার মধ্যে সুমি দে,জাহানারা বেগম, নাসিমা বেগম সহ ১৫জন নিজেদের সফলতার গল্প উপস্থাপন করেন এবং পরামর্শ দেন। সভার শুরুতে প্রদীপ প্রজ¦লন, জাতীয় সংগীত পরিবেশন ও সভা শেষে ওডেব কারচারাল স্কোয়াড নিজস্ব পরিবেশনা ’নারীর মানবাধিকার’ গীতি নাট্য পরিবেশন করে সুধী দর্শক বৃন্দের মনোযোগ আকর্ষণ করে। সংবাদ বিজ্ঞপ্তির। সংবাদ প্রেরক মিনু চৌধুরী।

মন্তব্য করুন