
চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও সিরাতুন্নবী (সা:) উপলক্ষে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাদে এশা টেরীবাজারস্থ কাটাপাহাড় লেইনে এক ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বক্তারা ব্যবসা-বাণিজ্যে হালাল-হারামের এবং নামাজ ও জাকাতের বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করেন। তাঁরা বলেন, ইসলাম শুধু ইবাদত-বন্দেগীর শিক্ষা নয়, ব্যবসা-বাণিজ্যের নৈতিক দিকনির্দেশনাও দিয়েছে। হালাল উপার্জন জীবনে বরকতের কারণ আর হারাম উপার্জন অকল্যাণ ও ধ্বংস ডেকে আনে। বক্তারা নবী রাসুলগণের আদর্শের আলোকে ব্যবসায়ীদের ন্যায়-নিষ্ঠা, সততা ও পরস্পরের প্রতি সদাচরণ বজায় রাখার আহ্বান জানান।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা এম. হাসিবুর রহমান, খতিব, ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ, পাহাড়তলী, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি আহমদুর রহমান নদভী, প্রধান মোহাদ্দেস, দারুল উলুম কামিল আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম; হযরত হাফেজ মাওলানা শামশুল হুদা, খতিব, আতরজান জামে মসজিদ, চট্টগ্রাম; এবং হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, অর্থ সম্পাদক টেরীবাজার ব্যবসায়ী সমিতি ও খতিব, কল্পলোক আবাসিক এলাকা জামে মসজিদ, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর। মাহফিল উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, উপদেষ্টা ও পৃষ্টপোষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামশুল আলম, আলহাজ্ব আহমদ হোছাইন, হাজী রফিকুল আলম, মোহাম্মদ মুছা, মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রহিম, এবং কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইশতেহাদ হোসেন রাজিব, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এস এস বাহাদুর, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন, কার্য নির্বাহী সদস্য মামুনুর রশিদ (মামুন), মোহাম্মদ জাবেদ, আবু ছালেক প্রমুখ।









