চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের যোগদান অনুষ্ঠান

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক যোগদান অনুষ্ঠান নগরীর আমতলাস্থ হোটেল রিজেন্ট পার্কে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর সভাপতি বিএম সাইদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি চট্টগ্রাম মহানগর অর্থ সম্পাদক ও কোতোয়ালি থানা এলডিপির সভাপতি জনাব আবু সৈয়দ, সহ-সভাপতি মুহাম্মদ উদ্দিনসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি মুহাম্মদ শোয়াইব, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-নোমান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক আবদুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন সংগঠনে যোগদান করেন মকবুল আহমদ লোকমান (সদরঘাট থানা), আবু বককর আঙ্গুর (বাকলিয়া থানা), মুহাম্মদ কবির (চান্দগাঁও), মুহাম্মদ লেলাল উদ্দিন (চান্দগাঁও), বশির আহমদ (চান্দগাঁও), মোজাম্মেল হক (রিয়াজ উদ্দিন বাজার), রফিকুল ইসলাম মোল্লা (রিয়াজ উদ্দিন বাজার), জাহাঙ্গীর (রিয়াজ উদ্দিন বাজার), মুহাম্মদ হেলাল (রিয়াজ উদ্দিন বাজার), মুহাম্মদ সজিব (রিয়াজ উদ্দিন বাজার), মুহাম্মদ আবু তাহের (এনায়েত বাজার) এবং মুহাম্মদ শাহ আলম (এনায়েত বাজার)।

প্রধান অতিথি সৈয়দ গিয়াসউদ্দিন আলম তার বক্তব্যে বলেন, “গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলে আজ যারা যোগদান করেছেন তারা আসলে গণতন্ত্র ও জনগণের অধিকারের সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করলেন। আমাদের রাজনীতি হলো দেশকে ভালোবাসা, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। এলডিপি ও এর সহযোগী সংগঠনগুলো সবসময় গণমানুষের স্বার্থে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, নতুন যোগদানকৃত নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী করবে, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরকে একটি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করবে।”

তিনি আরও বলেন, “আমরা ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করি না, করি জনগণের কল্যাণের জন্য। গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন