
নিউজগার্ডেন ডেস্ক: হাজারী লেইন সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত মহাপঞ্চমী উপলক্ষে দুর্গার মুখাবরণ উন্মোচন ও ৬ দিনব্যাপী শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) হাজারী বাড়ী মন্দির প্রাঙ্গনে মাতৃসঙ্গীত ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সম্পাদক মহারাজ, রামকৃষ্ণ মিশন সেবা শ্রম পরম পূজ্যপাদ্য স্বামী শক্তিনাথানন্দ।
এসময় আশীর্বাদক ছিলেন তুলসীধাম আশ্রমের মোহন্ত এবং ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী পঞ্চমাতা বিগ্রহবাড়ি ও সেবাশ্রম। শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী।
এই সময় মহারাজরা তাদের বাণী প্রদানের সময় বলেন, দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তিই হচ্ছেন দেবী দুর্গা, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি আদ্যাশক্তির আরাধনা। মা দুর্গা হলেন সর্বশক্তি স্বরূপিণী, যিনি একই সাথে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ।
দুর্গতি-নাশিনী দেবী দুর্গা যেমন অত্যাচারী অসুর শক্তিকে বিনাশ করেন (যেমন দুর্গ নামক দৈত্যকে বধ করে ‘দুর্গা’ নাম ধারণ করেন), তেমনি তিনি আমাদের ভেতরের অসুর বা পশুভাব হিংসা, স্বার্থপরতা নাশ করে দেবভাব জাগ্রত করেন।
হাজারী লেইন দুর্গোৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক প্রশান্ত পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবু প্রসাদ দাশ।
প্রধান পৃষ্ঠপোষক মৃদুল কান্তি দে, বক্তব্য রাখেন লায়ন ড. শ্রীরাম আচার্য্য, স্বাগতম সিং, সুশান্ত পান্ডে, প্রিয়ম দে, রাজীব মল্লিক, কিশোর দে, তন্ময় পাল, শুভ নাথ, সোম সিং অভিক দাশ, ওম সিং সহ আরও অনেকে।









