সভ্যতার বিকাশে শিক্ষার কোনো বিকল্প নেই: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: যুবদল কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল এর সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সৃষ্টি থেকেই শিক্ষার আলোই মানুষকে সামনে চলার পথ দেখিয়েছে। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের দ্বারাই ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের উন্মেষ ঘটে এবং এর ফলে মানুষ পরিপূর্ণতা লাভ করে। তাই তো জীবনের মান উন্নয়নে ও সভ্যতার বিকাশে শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষের জন্য আল্লাহর সর্বপ্রথম বাণী ছিল ‘ইকরা বিছমি রাব্বিকাল্লাজি খালাক’ অর্থাৎ-পড় তোমার সৃষ্টিকর্তার নামে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাঁর সম্পর্কে জ্ঞান অর্জন কর। মানব সৃষ্টির পরপরই আল্লাহ রাব্বুল আল আমিন প্রতিটি নর-নারীর জন্য শিক্ষা গ্রহণ ফরজ করে দিয়েছেন। আজও এ বাণী যথার্থ বাস্তবায়ন হয়নি। প্রতিটি মানুষের শিক্ষা লাভের অধিকার আছে একথা আমাদের দেশের সংবিধানের ১৭ ধারায় শিক্ষা সর্বজনীন অধিকার এ কথা সুস্পষ্টভাবে স্বীকৃত থাকলেও দেশের এক বিশাল জনগোষ্ঠী আজও শিক্ষার আলো পায়নি।

দেশ রক্ষা তারেক মঞ্চ এর সার্বিক সহযোগিতায় পাহাড়তলী -আকবরশাহ-খুলশি-হালিশহর থানা ছাত্রদলের যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সম্পর্কে কুইজ ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর মোস্তাফিজুর রহমান।

কুইজ ও ক্যালিগ্রাফি দুই বিভাগে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: রফিক উদ্দিন ছিদ্দিকির সভাপতিত্বে ও পাহাড়তলী থানা ছাত্রদল এর আহবায়ক হাসান মো: ওয়ালিদ আবির এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল এর সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন, সাবেক সহ-সভাপতি মিয়া হারুন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসূম, সাবেক যুগ্ম সম্পাদক শাহিন পাটওয়ারি, বিশিষ্ট চিকিৎসক ড্যাব চট্টগ্রাম মহানগর এর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা:মামুন সিরাজ,বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সি: যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক শাহরিয়ার জিয়া, নেছারিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা নেছার সাহেব, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাস্টার আরিফ, যুগ্ম আহবায়ক খন্দকার রাজিবুল হক বাপ্পি, যুগ্ম আহবায়ক নূর নবী মহররম, মহানগর ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান রাজু, ৯ নং ওয়ার্ড যুবদল এর সাবেক আহবায়ক মো:ইউনুস, ১২ নং ওয়ার্ড সাবেক যুগ্ন আহবায়ক অভি, খুলশি থানা ছাত্রদল এর আহবায়ক ওমর ফারুক, হালিশহর থানা ছাত্রদল এর আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল, আকবরশাহ থানা ছাত্রদল নেতা মো:রাহাত পাহাড়তলী থানা ছাত্রদল এর যুগ্ন আহবায়ক সাজ্জাদ, সদস্য সাঈম, সাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন