
ওসমান চৌধুরী, নিউজ গার্ডেন চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৩০ (সেপ্টেম্বর) বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, দূরদিনের বলিষ্ঠ নেতৃত্ব দান কারি, চট্টগ্রাম ১৪ আসনের চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) ধানের শীষ প্রতীকের প্রত্যাশী আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা বাবর, সাবেক যুগ্ম আহবায়ক শামসুদ্দিন মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আবদুল মান্নান, ফোরকান বিন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী বিভিন্ন পুজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাথে কুশল মিনিময় করেন।









