
বুধবার মহানবমীতে চাম্বল এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরশেন মেয়র মহোদয় একান্ত সহকারী সচিব , বিশিষ্ট রাজনীতবিদি ও সমাজসবেক, চাম্বল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মারুফুল হক চৌধুরী আরো উপস্থতি ছলিনে বাঁশখালী পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু প্রনব কুমার দাশ , বাঁশখালী পূজা উৎযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী বাবু সনজয় চক্রর্বতী মানিক,চাম্বল ৯নং ইউ পি সদস্য সোহেল ইকবাল আদর, বিএনপি নেতা মো: রফিক ইসলাম, আসমত আলী,বাশঁখালী পূজা উদযাপন পরষিদ এর যুগ্ম আহবায়ক স্বপন দাশ, অজিত সরকার, নিউটন দাশ সহ ১৪ টি পূজা মন্ডপ এর নেতৃবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি বলেন – ধর্ম যার যার উৎসব সবার। নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এইবারের শারদীয় দুর্গাপূজা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সহ সকল বিষয়ে সহযোগিতা অব্যহত আছে এবং প্রতিটি পূজা মন্ডপ এ উনার পক্ষ থেকে উপহার প্রদান করেন। শান্তিপূর্ণ পরিবেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে দুর্গোৎসবকে সফল ও সার্থক হউক এইটাই কামনা করেন।









