মৌলিক অধিকার নিশ্চিতে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে: রাজিব জাফর চৌধুরী

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উত্তর সাতকানিয়ার ১৪নং পুরানগড় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কর্মী সমাবেশ ১৪নং পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, ইউসিবি ব্যাংক পিএলসি’র স্পন্সর শেয়ারহোল্ডার, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এছাড়া ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন, ইলিয়াস বাবুল, জসিম উদ্দীন, কাজী বেলাল, মাহাতাফ চৌধুরী, মো: তারেক আব্দুল্লাহ্, আব্দুল সমাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক অলিউল হোসেন রুবেল, উত্তর সাতকানিয়া যুবদল নেতা আ.জ.ম আলমগীর, মো: টিপু, তারেক এবং উত্তর সাতকানিয়া ছাত্রদল নেতা আনিছুর ইসলাম, তুষার, সাব্বির, ওমর ফারুক, সাইফুল, আদনান ইমন, রাকিব, গিয়াস, পুরানগড় ইউনিয়ন তরুণ দলের সভাপতি মো: ওয়াহিদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন