
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভ্যন্তরে যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষতি হয়নি। আজ শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
কর্ণফুলী টানেলের সহকারি প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে ৫ জন আহত হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। টানেলের তেমন ক্ষতি হয়নি।’
তিনি জানান, ‘পতেঙ্গা প্রান্ত থেকে একটি যাত্রীবাহী বাসটি আনোয়ারার দিকে যাচ্ছিল। আনোয়ারা প্রান্তে বাসটি টানেল থেকে বের হওয়ার আগেই দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’
খবরটি পড়েছেনঃ ১৯









