
নিউজগার্ডেন ডেস্ক: গাউছিয়া হাশেমী কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি ২০২৪ এর পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আজ ১০ অক্টোবর বিকালে দি কিং অব আনোয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া হাশেমী কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারী, উদ্বোধক ছিলেন কাজী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন আল্লামা কাজী মোঃ জিয়া উদ্দিন হাশেমী, বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালমের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রফিক, ওয়ান মাবিয়া সিটি সেন্টার এর চেয়ারম্যান মোঃ জাকির আহম্মদ, চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য দিল মোহাম্মদ মঞ্জু।
সংবর্ধিত অতিথি বাংলাদেশ মেরিন একাডেমির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মেরিন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী, উত্তর বন্দর গাউছিয়া হাশেমী সুন্নীয়া মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ মামুন খান। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া ও চন্দনাইশ উপজেলা থেকে আল্লামা হাশেমী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।









