
ওসমান চৌধুরী, নিউজ গার্ডেন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ১৫৪ নং প্লাটুন কমন্ডার শহিদ আবু তাহের খান খসরুর ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, খতমে কুরআন ও গরিব অসহায় দুস্তদের মাঝে খাবার বিতরণ করেন।
১৯৭৫ সালে ১০ অক্টোবর তৎকালীন সরকার খন্দকার মোশতাকের নির্দেশে তথা এদেশীয় আলবদর রাজাকারের চক্রান্তের শিকার হয়ে তখনকার সময়ের সরকারের অতিউৎসাহী বাহিনীর হাতে চট্টগ্রামস্থ পাহাড়তলি হাজীক্যাম্পে অমানবিক নির্যাতনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু তাহের খান খসরুকে হত্যা করা হয়।
শহিদ আবু তাহের খান খসরুর ছিলেন তৎকালীন জাসদ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক। তিনি ঐতিহ্যবাহী খানবাড়ীর মৃত মিছিরি খানে দৌহিত্র, মৃত ইছাহক খান ও মৃত মায়মুনা খানমের একমাত্র ছেলে। ৯ বোনের একমাত্র ভাই।









