চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য থাই কমার্শিয়াল কনফারেন্স

নিউজগার্ডেন ডেস্ক: থাই কমার্শিয়াল কনফারেন্স আজ, ১২ অক্টোবর, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ার গ্যালাক্সির আয়োজনে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এই অনুষ্ঠানে ট্রাভেল এজেন্ট মালিকরা অংশ নেন। অনুষ্ঠানে থাই এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবা তুলে ধরা হয় এবং চট্টগ্রাম থেকে ফ্লাইট পুনরায় চালু হওয়ার সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। চট্টগ্রাম থেকে আবারও আকাশে উড়তে পারে থাই এয়ারওয়েজ এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

অনুষ্ঠানে থাই এয়ারওয়েজের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের টিম লিড মিস থিকাম্পর্ন বেনিয়াপিকুল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নত সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকক সেলস প্রতিনিধি মিস প্রাপাকর্ন কুম্পিতাক ও গ্যালাক্সি গ্রুপের সিনিয়র ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মিস ওয়ামিয়া ওয়ালিদ।

বক্তারা বলেন, থাই এয়ারওয়েজ সবসময় বাংলাদেশের যাত্রীদের আস্থা অর্জন করেছে। চট্টগ্রামের ট্রাভেল এজেন্টদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় থাই এয়ারওয়েজের নতুন রুট, উন্নত ইন-ফ্লাইট সেবা ও গ্লোবাল নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা জানান, বর্তমানে এয়ারক্রাফট সংকট কেটে গেলে চট্টগ্রাম থেকে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি কোম্পানির বিবেচনায় রয়েছে।

থাই এয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবা তুলে ধরেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের টিম লিড মিস থিকাম্পর্ন বেনিয়াপিকুল।

অতিথি ছিলেন ব্যাংকক সেলস প্রতিনিধি মিস প্রাপাকর্ন কুম্পিতাক ও গ্যালাক্সি গ্রুপের সিনিয়র ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মিস ওয়ামিয়া ওয়ালিদ। এয়ার গ্ল্যালাক্সির সিনিয়র এক্সিকিউটিভ মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সেলস ম্যানেজার শফিউল আলম, এয়ার গ্যালাক্সি চট্টগ্রামের ইনচার্জ মো. আসিফ চৌধুরী ও চট্টগ্রাম সেলস প্রতিনিধি মো. ইসমাইল হাসান।

চট্টগ্রামের এজেন্টদের ভবিষ্যতে আরো সহযোগিতার কথা উল্লেখ করে বক্তারা থাই এয়ারের নতুন নতুন নেটওয়ার্ক উপভোগ করার অনুরোধ জানান। ভবিষ্যতে থাই এয়ার ওয়েজের এয়ার ক্রাফট সংকট কেটে গেলে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালুর আশাবাদও ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন