৫ দফা দাবিতে নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের স্মারকলিপি প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন, ভারতীয় এজেন্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা, শাপলা ও জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইন ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের তফসিল ঘোষণা, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর’র উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে জুলাই অভ্যুত্থানকে আইনীভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাপলা, জুলাই ফিলখানা হত্যাকাণ্ডসহ সকল আন্দোলন সংগ্রামে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা এড. নেজাম উদ্দিন নিজাম, চট্টগ্রাম মহানগর নায়েবে আমির মাওলানা হাফেজ জাকারিয়া খালেদ, মাওলানা হাফেজ মুহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আনোয়ার হোসাইন রব্বানী, অর্থ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান প্রমুখ।

মন্তব্য করুন