
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ দুই টেকনিশিয়ান তানভীর ও মেসকাতকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ শ্রমিক কল্যাণ
ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। এসময় তিনি রোগীরদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
উল্লেখ্য সোমবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়। দগ্ধদের একজন ইতিমধ্যে টেকনিশিয়ান শওকত ওসমান (২৮) মৃত্যুবরণ করেছে। বাকী দুজনের অবস্থা আশংকাজনক।
শ্রমিকনেতা এস এম লুৎফর রহমান আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, নিহত শওকত ওসমানের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানা।
খবরটি পড়েছেনঃ ১৯









