
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে ১৬ (অক্টোবর) বৃহস্পতিবার এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
কমিটিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন হযরত মাওলানা হাবিবউল্লাহ হাসিমপুরি, প্রধান পরিচালক দোহাজারী আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসা।
উপদেষ্টা নির্বাচিত হয়েছে আল্লামা আবদুল হালীম রশিদি, পীর সাহেব সাতবাড়িয়া।
সভাপতি :- মাওলানা আনিসুর রহমান, শায়খুল হাদীস ও মুহাদ্দিস বরকল ফয়জিয়া বালক মাদ্রাসা, খলিফা শায়খুল ইসলাম শাহ আহমদ শফি রহঃ।
সিনিয়র সহসভাপতি ঃ- হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মারুফ, নায়েবে মুহতামিম দোহাজারী আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসা।
সাধারণ সম্পাদক পদে :-মাওলানা এমদাদ, মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসা।
উক্ত বৈঠকে চন্দনাইশ উপজেলার অন্তর্গত সকল মাদ্রাসার জিম্মাদার ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সর্বশেষে সমগ্র মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের মুসলিম জাতীর জন্য মুনাজাত ও দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা খুবাইব, প্রধান পরিচালক জীরি মাদ্রাসা, চট্টগ্রাম।









