
নিউজগার্ডেন ডেস্ক: সিএমপি ৪ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী।
গতকাল বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশে স্বাক্ষর করেন।
সিএমপি সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে সিটি এসবিতে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর জেলার বাসিন্দা জাহেদুল ইসলাম এর আগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও সাতকানিয়া থানায় দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, বায়েজিদ থানার ওসি কামরুজ্জামানকে ইপিজেড থানায়, ইপিজেড থানার ওসি জমির হোসেন জিয়াকে পাহাড়তলী থানায় এবং পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ থানায় বদলি করা হয়েছে।
খবরটি পড়েছেনঃ ৩৪









