
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগর শাখা অদ্য ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র্যালী সহকারে উদযাপন করেছে।
সৈয়দ গিয়াসউদ্দিন আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরীর পরিচালনায় সভাপতি বলেন, ডক্টর কর্ণেল অবঃ অলি আহমদ বীর বিক্রমের আদর্শে গঠিত এই দল দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নিয়ে জনগণের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
নগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম আরোও বলেন,
“ফ্যাসিবাদী শক্তির পতনের পর বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। এলডিপি গণতন্ত্র, ন্যায় ও স্বচ্ছ রাজনীতির পথে অবিচলভাবে নেতৃত্ব দেবে।” আগামী নির্বাচন কে সামনে ছাতা প্রতীকের পক্ষে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি আরও বলেন, আগামী ৩১সালের নির্বাচনে এলডিপি ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হবেন।
নগর এলডিপি কতৃক আয়োজিত র্যালী ও সমাবেশে এলডিপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরীর পরিচালনায় র্যালীতে অংশ নিতে দুপুর থেকেই নগরীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে এলডিপি ও অঙ্গ সংগঠন গনতান্ত্রিক যুবদল, গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল গণতান্ত্রিক ওলামাদল, গনতান্ত্রিক ছাত্রদল ও শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মী জড়ো হন, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফাহাদ চৌধুরী দিপু,নগর এলডিপির সহ সভাপতি মাওলানা শাহ আলম আল কাদেরী,সহ সভাপতি মোহাম্মদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আসগর চৌধুরী, অর্থ সম্পাদক আবু সৈয়দ,কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, নগর দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, যুবদলের আজহারুল ইসলাম অপু,এনাম উদ্দিন, মোঃ করিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বি এম সায়েদুল হক,সিঃ সহসভাপতি মোজাম্মেল হল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবদলের আবু তৈয়ব, নুরুল আমিন,রায়হান, ছাত্রদলের সভাপতি ফরহাদ, ওলামা দলের মাওলানা ওসমান আলী রেজবি, স্বেচ্ছাসেবক দলের ফরহাদ রানা, আব্দুল হালিম, যুবদলের মারুফ, মোঃ সেলিম,কলিম সহ অসংখ্য নেতৃবৃন্দ।
লালদিঘীর পাড়ে জেলা পরিষদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক পদক্ষীন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।









