
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চকবাজার থানার উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র রুখে দিতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আজিজ।
মৎস্যজীবী দল চকবাজার থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আহবায়ক মোহাম্মদ বাহাদুরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাহজাহান এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়কবৃন্দ যথাক্রমে মোহাম্মদ মিয়া , মোঃ জাফর , সাইদুর রহমান টিটু, তৈয়ব চৌধুরী ও মাষ্টার জসীম উদ্দীন।
আরো বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ জাহেদুর ও সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সিনিয়র সদস্য ও পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আকাশ, বাকলিয়া থানার সদস্য সচিব মোঃ সেকান্দর সুমন, যুগ্ম আহবায়ক মনছুর, বন্দর থানার আহবায়ক মোঃ মনছুর, বায়েজিদ থানার আহবায়ক মোঃ আবু তাহের সুমন, যুগ্ম আহবায়ক মোঃ পারভেজ, মোঃ সালাউদ্দিন, চকবাজার থানার যুগ্ম আহবায়ক নাছির, আবুল হাসেম বাবু, ১৬ নং চকবাজার ওয়ার্ড মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মানিক ও সদস্য সচিব মোঃ মইন উদ্দিন সহ প্রমুখ।









