চট্টগ্রাম – ৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির স্বাগত মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ৪ আসনে বিএনপি থেকে কাজী মোহাম্মদ সালাহউদ্দীনকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেওয়ায় ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল ও আকবরশাহ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ ইউনুস এর সভাপতিত্বে আকবর শাহ থানা যুবদলের সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একে খান মোড়ে গিয়ে স্বাগত মিছিল ও সমাবেশ সমাপ্ত হয়।

শতশত নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে স্লোগান দিতে থাকেন কাজী মোহাম্মদ সালাহউদ্দীন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা দেশ গড়েছেন শহীদ জিয়া নেএী মোদের খালেদা জিয়া তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির হাই কমান্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন চট্টগ্রাম-৪ আসনে একজন যোগ্য মানুষকে মনোনয়ন দেয়ায় ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বাসীর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে ৯ নং ওয়ার্ড ও আকবরশাহ থানা যুবদলের উদ্যোগে আজ ৫ নভেম্বের (বুধবার) স্বাগত মিছিল ও সমাবেশ সমাপ্ত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহরম আলী, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য আজিজ চৌধুরী, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান রাজু, মোহাম্মদ মহিন, সদস্য মোঃ সোহেল রানা, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম বাপ্পি, কামাল উদ্দিন, আজিজুর রহমান লিটন, জহিরুল ইসলাম লিটন, পারভেজ, মোঃ রুবেল, আলমগীর, নাইম, নিজাম, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন