“এটি কেবল কাগজ বিলি নয়, এটি নতুন বাংলাদেশের দিশা”: শামসুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ৯ আসনের বাকলিয়া থানাধীন ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি। আজ, ৮ নভেম্বর ২০২৫, এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম। ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এ,টি,এম ফরিদুল আলম চৌধুরী সভাপতিত্ব করেন, এবং সঞ্চালনায় ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম।

প্রধান অতিথি শামসুল আলম তাঁর বক্তব্যে বলেন, “আজকের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি কেবল কাগজ বিলি নয়, এটি একটি রাজনৈতিক আন্দোলন-এটি জনগণের হাতে নতুন বাংলাদেশের দিশা পৌঁছে দেওয়ার অঙ্গীকার। আমরা চাই, জনগণ জানুক, এই ৩১ দফার প্রতিটি দফা তাদের অধিকার, জীবিকা এবং ভবিষ্যতের নিরাপত্তার সাথে সম্পর্কিত।”

তিনি আরও বলেন, “দেশের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে, ন্যায় ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে। আমরা এই আহ্বান নিয়ে চলছি, যাতে জনগণ তাদের পছন্দ ও অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যত নির্মাণ করতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আছু, বাকলিয়া থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম,আই চৌধুরী মামুন, সাবেক নগর বিএনপি নেতা ইউনুস চৌধুরী হাকিম এবং আরো অনেক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম, এ, হানিফ, ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর, সাবেক নগর ছাত্রদল নেতা কাইয়ুম আহমেদ জয়, আলম, মোবারক, জহির সহ অসংখ্য নেতৃবৃন্দ।

এই কর্মসূচি জনগণের মধ্যে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে, এবং দেশের ভবিষ্যতের জন্য জনগণের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে।

মন্তব্য করুন