সাতকানিয়ায় কৃষিজমি বাঁচাতে মানববন্ধন

মোঃ ছরওয়ার কামাল: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ নং নলুয়া ইউনিয়নে পরিবেশ দূষণ থেকে এলাকা রক্ষা ও ফসলি কৃষিজমি বাঁচাতে, ‘সোনার বাংলাসহ সকল ইটভাটা’ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ সকালে নলুয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
এ সময় বক্তারা অভিযোগ করেন সোনার বাংলা ইটভাটা দীর্ঘদিন ধরে ধোঁয়া ও বর্জ্য ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। ভাটার তাপ ও ধোঁয়ার কারণে ধান, সবজি, ফলের বাগানসহ ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে।
এ ছাড়া ভাটায় ব্যবহৃত মাটি কাটার কারণে কৃষিজমির উর্বরতা কমে গেছে বলে দাবি তাদের।

বক্তারা আরও বলেন, স্থানীয়দের কোনো অনুমতি ছাড়াই ভাটা পরিচালিত হচ্ছে, যা পরিবেশ আইন লঙ্ঘনের শামিল।
দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার কৃষি উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে ইটভাটা বন্ধ, পরিবেশ অধিদপ্তরের কঠোর নজরদারি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

 

মন্তব্য করুন