ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় হবে: আবুল হাশেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমার কাছে রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি হলো দায়িত্ব। রাজনীতি কোনো সুবিধা নয়, রাজনীতি হলো জনগণের সেবা করা।

তিনি বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর টেরিবাজার মোড়ে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে দেওয়ান বাজার ওয়ার্ড এলাকায় গনসংযোগ পূর্ববর্তী পথসভায় এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে টেরিবাজার, ঘাট ফরহাদবেগ, আড়ং ক্লাবের মোড়, লাকি ম্যানশন ও খলিফা পট্টি এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের কাছে ধানের শীষের একজন প্রতিনিধি হিসেবে আমাকে পাঠিয়েছেন। আমরা যেন উনার প্রতিনিধিত্ব করতে পারি। তাই আপনাদের আর বসে থাকার সময় নেই। রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, কোতোয়ালি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম, ইমতিয়াজ উদ্দীন তারেক, সাবেক কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন পিয়াল, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, মাহমুদ আলি, জামাল উদ্দিন, সাবেক সহ সভাপতি মো. ইলিয়াস, আবুল হাসেম, ওয়ার্ড বিএনপির সদস্য আব্বাস আলী খান, তাজ মোহাম্মদ, মোরশেদ আলি, নাসির উদ্দিন, মো. কাজল, হায়দার আলী বাহাদুর, হাবিব উল্লাহ, এ ইউনিট বিএনপির সভাপতি মো. সোলাইমান, বি ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আজগর আলী, লোকমান আলী, মো. ইকবাল, জসিম উদ্দিন, শাহ আলম, মো. মহিউদ্দিন, আবু বক্কর, মো. দিদার, আজিজুল হক ভোলা, মাহবুব, মো. আরিফ, অঙ্গ সংগঠনের নেতা এরশাদ আলি, ফতেহ আলী, কফিল উদ্দিন, মো. শফিক, কফিল উদ্দিন, আরশে আজিম আরিফ, মো. ইয়াসিন, ওমর আলি রনি, মো. তৌহিদ, বাদশা চৌধুরী, সাজ্জাদ, এহসান আলি নকিব, সাকিব উল হোসাইন ,মো. মাসুদ, মো. নাঈম, মো. হানিফ, মো. রাব্বি, টিপু সুলতান, সোহেল রানা, আয়াজ বিন আলমগীর, মো. আবির, আবিদ আহসান খান প্রমুখ।

 

মন্তব্য করুন