
নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে এবং সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্স-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ১৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও কেরাত প্রতিযোগিতা। বিশ্বজুড়ে খ্যাতিমান কারিগণ ও কোরআনপ্রেমীদের মিলনমেলায় পূর্ণ হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
উক্ত মহাসমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, বীর চট্টলার প্রিয় মুখ, গণমানুষের নেতা ডা. এ কে এম ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “পবিত্র কুরআন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জন্য সর্বশেষ ও পরিপূর্ণ হিদায়াত। আর কেরাত সেই হিদায়াতের সৌন্দর্যকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার এক অপূর্ব মাধ্যম।”
তিনি আরও বলেন “কেরাত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, সমাজকে শান্তি-সৌহার্দ্যের পথে আহ্বান জানায়। এ আন্তর্জাতিক কেরাত সম্মেলন মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও কুরআনের প্রতি ভালোবাসার বিশ্বমঞ্চ।”
বিশ্বের নানা দেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগণের উপস্থিতিকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন “কারিগণ শুধু তিলাওয়াতই করেন না, তারা তরুণ প্রজন্মকে নৈতিকতা, আলোর পথ এবং সত্যের দিকে পথ দেখান। যে সমাজে কারি-হাফেজ সম্মানিত, সে সমাজ কখনো পথ হারায় না।”
বক্তব্যে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামপন্থী দলগুলোর ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন “ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠা আজ সময়ের দাবি। এ আদর্শ প্রতিষ্ঠায় ইসলামী শক্তির ঐক্য অপরিহার্য।”
মরহুম প্রতিষ্ঠাতা শায়খুল হুফফাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেব দা.বা.–এর স্মৃতিচারণ করে তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং আয়োজক কমিটির সফল আয়োজনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া দারুল মারিফের মহাপরিচালক আল্লামা ফোরকান উল্লাহ খলিল (হাজির পুল, চান্দগাঁও, চট্টগ্রাম)।









