
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তাঁর অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য তাঁর জীবনব্যাপী ত্যাগ আমাদের অনুপ্রেরণা। আমরা নেত্রীর সুস্থতার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণের জন্যও দোয়া করছি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হালিশহর এল ব্লক মসজিদুল সালাম জামে মসজিদ ময়দানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল হালিশহর ও ডবলমুরিং থানার যৌথ উদ্যোগে পবিত্র খতমে কুরআন, খতমে ইউনুস এবং বাদ জুমা বিশেষ দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও নগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এ সময় কে এল ব্লক মসজিদুল সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহিন পাটোয়ারী, নগর কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার উদ্দিন সোহেল, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান(মাস্টার আরিফ), খন্দকার মো. রাজিবুল হক বাপ্পী, সাবেক সহ সভাপতি গোলাম নবী আপেল, সাবেক যুগ্ম সম্পাদক আতাউল হক অপু, সাজেদুল ইসলাম অরিক, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাফি মুন্না, ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল, হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল, পাহাড়তলী
কৃষকদল সভাপতি সবুজ রহমান, পাহাড়তলী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম, যুবদল নেতা আবু সালেক, দস্তগীর হোসেন রিয়াদ, এস এম অভি, ডবলমুরিং থানা ছাত্রদল নেতা আবু জাহের টিপু, থানা যুবদল নেতা রাসেল করিম রিপন, নুর আলম, আবুল বশর তারেক, সাজ্জাদ হোসেন বাপ্পী, শিকদার বাপ্পী, সালাউদ্দিন রুবেলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেন।
উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন কে এল ব্লক মসজিদুল সালাম জামে মসজিদের খতিব মাওলানা ড. মুহাম্মাদ লুৎফর রহমান আযহারী।









