চট্টগ্রাম ছাএদল নেতা মুহাম্মদ আলী’র ৮ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, মোহাম্মদ আলী’র ৮ম মৃত্যুবার্ষিকীতে গরিব উল্লাহ শাহ্ (রঃ) মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও কবরস্থানে বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক, চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক মোশাররফ হোসেন দীপ্তি।

চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ- ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন আনু, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির, চকবাজার থানা যুবদল নেতা মোঃ ইসমাইল সরকার, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড যুবদল নেতা মোঃ নাদিম, মোঃ নুরুল ইসলাম সাকিব আল আমিন চৌধুরী।

বক্তারা বলেন, চট্টগ্রামের রাজনীতিতে যে কয়েকজন সৎ চরিত্রবান আদর্শবান দুর্নীতিমুক্ত রাজনীতিক ছিলেন তাদের মধ্যে মুহাম্মদ আলী ছিলেন অন্যতম। মোহাম্মদ আলী ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা। শিক্ষা ও অবকাঠামো উন্নয়নেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। মোহাম্মদ আলী জীবদ্দশায় জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, মানবপ্রেমিক এবং এলাকার উন্নয়নের অকৃত্রিম বন্ধু। তাঁর আদর্শ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী অংশ নেন।

মন্তব্য করুন