বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারী), বাদ আছর পাহাড়তলী রেলওয়ে বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি/ উক্ত দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহাম্মদ গুড্ডু, এ কে এম ফজলুল হক সুমন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুল হক মুজু, পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো.শওকত খাঁন রাজু, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদল সাবেক আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বাবু, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক দস্তগীর হোসেন রিয়াদ, এম এস এইচ অভি, সদস্য আবু তাহের, সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক, প্রচার সম্পাদক মোহাম্মদ লোকমান, অর্থ সম্পাদক মাইনুল, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলোসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মো: সেকান্দর/

মন্তব্য করুন