
নিউজগার্ডেন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও গত ২৮শে ডিসেম্বর পতেঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব মরহুম এ জে এম সোহেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ইপিজেড থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে রোববার (৪ জানুয়ারী), বাদ আছর বন্দর টিলা আলী শাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, ইপিজেড থানা যুবদলের সাবেক আহবায়ক হোসনে মোবারক রিয়াদ, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন, থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব জাবেদসহ থানা ও ওয়ার্ড যুবদল, ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া ও যুবদল নেতা এ জে এম সোহেলের আত্মার মাগফিরাত কামনা করা হয় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ আবদুল গফুর।









