স্কপের আড়ালে ফ্যাসিবাদী তৎপরতা চলছে!

নিউজগার্ডেন ডেস্ক: দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ফ্যাসিবাদের দোসররা শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ ব্যানারে মতবিনিময় সভার নামে অস্থিরতা তৈরি করছে। আজ রবিবার (৪ জানুয়ারী) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বেশীর ভাগ ফ্যাসিবাদের দোসরদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ঐ মতবিনিময় সভায় বর্তমান জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে। ঐ মতবিনিময় সভায় উপস্থিত […]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ধোপাছড়ীর ২নং ওয়ার্ডে দোয়া মাহাফিল

ওসমান চৌধুরী, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চন্দনাইশের ১০ নং ধোপাছড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৪ জানুয়ারী বিকালে শামুক ছড়ীস্থ ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব শামসুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, আপোষ হীন নেত্রী, গণতন্ত্রের জননী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোক সভা ও জেয়াফত অনুষ্ঠিত হয়। উক্ত শোক সমাবেশে […]

৫০০ শ্রমিকের মাঝে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শ্রমিক, ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। খোলা আকাশের নিচে অবস্থান করা অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। ৪ জানুয়ারি রবিবার বিকাল ৩টায় মাঝিরঘাটস্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি […]

বেগম খালেদা জিয়ার স্মরণে ড‍্যাবের খতমে কুরআন ও দোয়া মাহফিল

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রবিবার (৪ জানুয়ারী) বাদে জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা […]

সিআরএফের নতুন সদস্য আহ্বান

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন সদস্য পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিতে ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সাধারণ সম্পাদক, ফোরামের সহ সভাপতি হাসান মুকুল আপ্যায়ন সম্পাদক, ফোরামের কোষাধ্যক্ষ সাইফুল্লাহ চৌধুরী প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন জানানো […]

১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী হয়ে থাকবেন বেগম জিয়া: ডা. শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, নানা দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে আজীবন দেশের মানুষের পাশে থাকা প্রয়াত মানবিক নেত্রী শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি রবিবার (৪ জানুয়ারী) দুপুরে কাজীর দেউরী ভিআইপি ব্যাংকুয়েটে সাবেক প্রধানমন্ত্রী […]

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল গণপূর্ত ঠিকাদার সমিতির

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি ২০২৬) বাদে জুহুর চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জস্থ গণপূর্ত অধিদপ্তরের এবাদত খানায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে […]

‘শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নানা সমস্যা ও সম্ভাবনার কথা সংসদে তুলে ধরেছেন’

নিউজগার্ডেন ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক বলেছেন, অতীতে চট্টগ্রাম থেকে নির্বাচিত অনেক নেতা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও নির্বাচনের পর তাঁদের চট্টগ্রামে খুব একটা পাওয়া যায়নি। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আলহাজ্ব শাহজাহান চৌধুরী যেন চট্টগ্রামের নেতা হিসেবেই নিজেকে গড়ে তোলেন এবং চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আরও […]

বেগম জিয়া ও সোহেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও গত ২৮শে ডিসেম্বর পতেঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব মরহুম এ জে এম সোহেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ইপিজেড থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে রোববার (৪ জানুয়ারী), বাদ আছর বন্দর টিলা আলী শাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। […]

বেগম খালেদা জিয়া কর্মেই বেঁচে থাকবেন অনন্তকাল

কাজী ইব্রাহিম সেলিম: আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেলেন। জনগণ হারিয়েছেন একজন দেশপ্রেমিক অভিভাবককে। এ নেত্রীর মৃত্যুতে দেশের মানুষ শোকে মূহ্যমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে তার রাজনৈতিক দল, বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘটিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে চট্টগ্রামে আসেন। ৩০ মে ভোর রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের […]