স্কপের আড়ালে ফ্যাসিবাদী তৎপরতা চলছে!

নিউজগার্ডেন ডেস্ক: দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ফ্যাসিবাদের দোসররা শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ ব্যানারে মতবিনিময় সভার নামে অস্থিরতা তৈরি করছে।

আজ রবিবার (৪ জানুয়ারী) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বেশীর ভাগ ফ্যাসিবাদের দোসরদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ঐ মতবিনিময় সভায় বর্তমান জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে।
ঐ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনু মুহাম্মদ, এস এম আকাশ, কমরেড শাহ আলম, সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, তপন বাবু, ইফতেখার সহ আরো অনেক ফ্যাসিবাদের দোসররা।

পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের দোসররা শ্রমিক সংগঠনগুলো ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে।

স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের পতন হলেও ফ্যাসিবাদের দোসরেরা আঙ্গুল ফুলে বটগাছ বনে গেছে। আওয়ামীলীগ শ্রমিক লীগের ছত্রছায়ায় টেন্ডার বাণিজ্য করে চট্টগ্রাম এলাকায় কোটি কোটি সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে তখন বহু মানুষকে হয়রানীসহ ক্ষয়-ক্ষতি করে আসছে।

নির্বাচন যেন না হয়। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ যেন ফিরে আসতে পারে সে জন্য পর্দার অন্তরালে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। একটা অংশ চায় আবার বাংলাদেশকে আধিপত্যবাদের দাস বানাতে। একটা অংশ চায় গুম-খুনের মাধ্যমে আবারও ফ্যাসিবাদকে চাপিয়ে দিতে।

আমাদের সকলকে সচেতন থাকতে হবে কোনো অপশক্তি যেন আবার এক এগারোর মতো কোন তৎপরতা চালাতে না পারে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে মানব প্রাচীর তৈরি করে সকল অপশক্তিকে রুখে দিতে হবে।

এখন পরিকল্পিতভাবে শ্রমিক সংগঠনের নিরীহ সদস্যদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার উস্কানি দিচ্ছে। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সময়ের দাবী।

মন্তব্য করুন