চট্টগ্রামে শুরু হচ্ছে দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে আজ রোববার (৮ নভেম্বর) শুরু হচ্ছে দখিনা স্পোর্টস আয়োজিত ‘দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর চতুর্থ আসর। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে বৃহত্তর চট্টগ্রামের আটটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

আজ বেলা ২টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও সাউদার্ন ইউনিভার্সিটি। একই দিন সোয়া ৩টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বান্দরবান ইউনিভার্সিটি।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে ভেটেরিনারি ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইউনিভার্সিটি ও ইউএসটিসি।

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়ামনস্কতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক প্রতিষ্ঠান দখিনা স্পোর্টসের চেয়ারম্যান অধ্যাপক সরওয়ার জাহান ও সদস্য সচিব সাইফুল্লাহ চৌধুরী।

মন্তব্য করুন