
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর উদ্যোগে “৩০ বছরে পার্বত্য চুক্তি, বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি” বিষয়ক আঞ্চলিক সংলাপ আগামীকাল শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ইং সাউদার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব এবং বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, বিভাগীয় প্রধান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সি.সি.আর.এস.বিডি।
এছাড়াও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সরওয়ার জাহান, পরিচালক, সি.সি.আর.এস.বিডি, ড. মো: নূরুল আবছার, সাবেক যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কুমার সুই চিং প্রু সাইন, চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মং রাজা মং প্রু সাইন ফাউন্ডেশন. বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, , কবি ও সাংবাদিক ওমর কায়সার, অ্যাডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এবি পার্টি এবং ইমন মোহাম্মদ, দপ্তর সম্পাদক, গণঅধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর।









