
নিউজগার্ডেন ডেস্ক: টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব আমিনুল হক সাহেবের সহধর্মিণী বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব আবদুল হান্নান, মোহাম্মদ ইসমাইল, মুহাম্মদ মুছা ও মোহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অডিট সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদসহ টেরীবাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।
মাহফিলে পবিত্র কোরআন খতম শেষে তাঁর সহধর্মিণীর দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।









