
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সহ-সভাপতি, নাসির উদ্দিন চৌধুরী নাছিমকে গত ৮ আগষ্ট ২০২৪ ইং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
এ অভিযোগ পরবর্তী কেন্দ্রীয় নির্দেশনার প্রতি যথাযথ সম্মান রেখে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর বরাবরে যথাযথ ব্যাখ্যা সহ বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম।
আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়ে মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল আবেদীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন কেন্দ্রীয় যুবদল।
নাসির উদ্দিন চৌধুরী নাছিম বলেন আমি দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষ ১৭টি বছর ফ্যাসিষ্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক মামলা হামলা কারা নির্যাতনের শিকার হয়েছি, হাসিনা বিরোধী প্রতিটি আন্দোলনে সন্মুখ সারিতে থেকে রাজপথে ছিলাম। রাজপথ থেকে এক মুহূর্তের জন্যও সরে যাইনি, তাই দলের প্রতি তার পূর্ণ আস্থা ছিল বলে অভিহিত করে বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রাম এবং আগামী রাষ্ট্রনায়ক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের অধিকার পুনঃ প্রতিষ্ঠা, মৌলিক ও মানবাধিক অধিকার রক্ষার লড়াইয়ের রাজপথে ছিলাম।
দল যে কোন অভিযোগ আমলে নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এটা সাংগঠনিক বিধান, আমি দলের একজন আদর্শিক নগণ্য কর্মী হিসেবে, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে যথাযথ ব্যাখ্যা সহ আবেদন করেছি, দল সন্তুষ্ট হয়ে আমার আবেদন মঞ্জুর করেছেন তার জন্যে নেতৃবৃন্দের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, তিনি বলেন আগামীর রাজনীতিতে দলের আদর্শিক ধারা অব্যাহত রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।









