গভীর রাতে চট্টগ্রাম নগরী থেকে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায় কুমিল্লার বেলাল

নিউজগার্ডেন ডেস্ক: বরিশালের ভোলা জেলার লালমোহন থানার লালমোহন পৌরসভা বাউরিয়া চতলা বাজার কাদেরের বাড়ীর মৃত খোরশেদ আলমের ছেলে আলাউদ্দিনের জীবন জীবিকার একমাত্র সম্বল অটো রিকশাটি চুরি হওয়ায় দিশেহারা তার পরিবার।

গত রবিবার (৪ জানুয়ারি) গভীর রাতে তালা কেটে কুমিল্লা সদরের কান্দিরপাড় টমছম ব্রীজ এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বেলাল, সে আলাউদ্দিনের একমাত্র সম্বল অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে অটো রিকশাটি না পেয়ে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে থানা পুলিশ ডায়েরী না করার পরামর্শ দেন।

সে থাকে চট্টগ্রাম নগরীর বেড়া মসজিদ এলাকায়। এ বিষয় আলাউদ্দিন জানান, আমার যা সম্বল ছিল সেই অর্থ দিয়ে নতুন একটি অটো রিকশা কিনে চট্টগ্রাম শহরে চালাতাম। যা আয় হতো তা দিয়ে স্ত্রী ও সন্তানের মুখে খাবার দিতাম। ভালোই চলত পরিবার কিন্তু হঠাৎ পরিবারের উপর নেমে আসে কালো মেঘের থাবা।

চুরি হওয়ার পর থেকে পরিবারের মুখে খাবার দেয়ার মত কোন অর্থ নেই তাদের কাছে। অটোচালক আলাউদ্দিনের দুই জন মেয়ে পড়াশোনা করে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, আলাউদ্দিন একজন ভালো মানুষ যদি কোন অসহায় ব্যক্তি রাস্তা দিয়ে হেটে যায় তিনি জোর করে তার অটো রিকশায় নিয়ে আসে। এবং আমাদের এলাকায় যদি কেউ অসুস্থ হয় রাত যত গভীর হোক না কেন আলাউদ্দিনকে ডাক দিলে সে অটো রিকশা নিয়ে হাজির হয় সেই বাড়িতে।

আলাউদ্দিনের স্ত্রী কেঁদে কেঁদে বললেন, আমাদের পরিবারের এখন কে দেখবে? আমার স্বামী যা আয় করত তা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের জায়গা জমি বিক্রি করার মতো কিছু নেই। একটি রিকশা কিনে, তা দিয়ে সংসার চালাতো। এখন আল্লাহই আমাদের একমাত্র ভরস

মন্তব্য করুন