
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
তিনি আজ ২৯ জানুয়ারী (বৃহস্পতিবর) বিকালে চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে বিজয় করার লক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা নুরুল আকবর কাজল ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী ও সদস্য সচিব মাহবুব আলম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ বাহার যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জিয়া যুগ্ন আহবায়ক আব্দুর রহিম সজল চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সকিনা বেগম সহ-সভাপতি নার্গিস বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দীলিপ মিত্র,বৌদ্ধ ফোরামের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া আকবরশা থানা পূজা পরিষদের সভাপতি দীপক দাস সজল মল্লিক তপন সরকার,জীবন বিকাশ বড়ুয়া এতে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা বিএনপি যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী সঞ্চালন করেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশ আরো উপস্থিত ছিলেন সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।









