বাংলাদেশ মেরিন একাডেমিতে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক বনভোজন ২০২৬ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ৩১ জানুয়ারি একাডেমির ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বনভোজনের প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমাভার মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, ( সি), বিএন সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, মোহাম্মদ শহীদ উল্লাহ, মোঃ আসাদুজ্জামান, হিমু বড়ুয়া, মোঃ খায়়রুল বাসার, মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ মাহমুদ মিয়া, মোঃ সজল আহমেদ, কৃষ্ণপ্রসাদ বিশ্বাস, খালেদ সালাউদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোহাম্মদ শফিকুল আলম, কামাল উদ্দিন, মো: আজিজুল হক, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বনভোজনের আকর্ষণীয় বিষয় ছিল কর্মকর্তা-কর্মচারীদের পোষ্যদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রাইফেল ড্র। আসাদুজ্জামান ও মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক পর্বে ফারিহানুম বিনতে নেজামের একক অভিনয় ও অধরার একক নৃত্য সকলকে বিমোহিত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিভাগীয় প্রধানগণ বিভিন্ন পর্বে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

 

মন্তব্য করুন