
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আগামী দিনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি দল ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে। ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন প্রচার ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এসব কার্ডের অন্তর্ভুক্ত পরিবারগুলোকে আড়াই হাজার টাকার মূল্যের মালামাল দিয়ে সহায়তা করা হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে গিয়ে পাহারা দেবেন এবং নিজের ভোট নিজে দেবেন।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তিনি চট্টগ্রাম -১০ আসনের ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প, আবদুল গনি রোড, মধ্যম সরাইপাড়া, হাজী আশরাফ আলী রোড, হাফেজ কমিশনার রোডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু, নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার রাজিবুল হক বাপ্পী, নগর যুবদলের সাবেক সহ সম্পাদক আরিফ হোসেন, হোসেন উজ জামান, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হারুন বেগ, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম অরিক, থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল, ইউনুছ মুন্না, ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, এরশাদ আলম, মোবারক মিয়া, নুর আলম নুরু, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাইফুল আলম, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ মুজাহিদ, বাদশা আলমগীর, রাসেল খান, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ নাছির, আলী রেজা, আবু ঈসা বাবুল, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল, পাহাড়তলী থানা কৃষক দলের আহবায়ক সবুজ রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামসুল হক রানা মির্জা, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রাকিব, থানা যুবদল নেতা শাহ আলম সালেক, কাউছার হোসেন লেদু, আবু সালেক, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আবছার নান্টু, দস্তগীর হোসেন রিয়াদ, এস এম অভি, মোহাম্মদ আজিম, মাহবুবুল আলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সেলিম, থানা ছাত্রদলের সি. যুগ্ম আহবায়ক আবু জাহের টিপু, আবদুল মান্নান রানা, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, থানা তাঁতীদলের আহবায়ক এনাম উল্লাহ, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ বাবুল, ফোরকান মিয়া মনু, মোহাম্মদ কায়ছার, মোহাম্মদ কালু, শরীফ হোসেন, ইয়াছিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।









