ফটিকছড়িতে সাংবাদিকদের সাথে জামাত প্রার্থীর মতবিনিময়

এ. কে. এম নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: আজ ১ ফেব্রুয়ারী,২৬ইং দুপুর ১২ ঘটিকার সময় থানা সদর কুঠিরবাড়িস্থ মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফটিকছড়ি আসনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা ফটিকছড়ির বিভিন্ন সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা আয়োজন করেন। প্রার্থী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন বিভিন্ন ভোট কেন্দ্রে কারচুপি ও কোন অনিয়ম হলে সাংবাদিকদেরকে প্রকাশ করার জন্য উদাত্ত আহবান জানান এবং উপজেলা ফটিকছড়ির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এই সময় তার সাথে উপজেলা জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন