
নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার উদ্যোগে শনিবার নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এম এ রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সেলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মো. ইলিয়াস, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল টিটু, আসাদুর রহমান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ মহানগর যুবদলের সম্পাদক মন্ডলী সদস্য এবং চকবাজার, বাকলিয়া, কোতোয়ালি ও ডবলমুরিং থানা যুবদলের নেতৃবৃন্দ।









