মেরিন একাডেমি মিলিনিয়াম জেনারেশন ক্লাবের মিনি বার ফুটবল টুর্নামেন্ট

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে মেরিন একাডেমি মিলিনিয়াম জেনারেশন ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়।

আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমীর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌ প্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির ঊর্ধ্বতন নৌ-স্থপতি প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া ও প্রশাসনিক কর্মকর্তা মো: আজিজুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ জাকির হোসেন, প্রকাশ চন্দ্র দে, মোঃ জসিম উদ্দিন মোহাম্মদ নেজাম উদ্দিন, সানাউর হোসেন, শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, তহিরুল ইসলাম তুহিন, মোরশেদ মোড়ল, আবু তালহা প্রমুখ। টুর্ণামেন্টে গ্লু স্টিক একাদশ এক শুন্য গোলে ফেলকম একাদশ কে পরাজিত করেন।

মন্তব্য করুন