
নিউজগার্ডেন ডেস্ক: হালিশহর কে ব্লক আন নূর ইসলামিক ইংলিশ স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারী) পি.সি রোডস্থ ফ্রেনজি স্পোর্টস এরেনা মাঠে, আন নূর ইসমালিক ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ১২ টি ইভেন্টে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট ৩৯ টি পদকে স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট এডভোকেট ওমর ফারুক এবং আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট এডভোকেট উমর ফারুক তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি মাধ্যমে শিক্ষার পাশাপাশি ইসলাম ধর্মের শিক্ষায় বাচ্চাদের অগ্রগতিতে আমি অভিভূত।
তিনি আন নূর ইসলামিক ইংলিশ স্কুল তাদের লক্ষ অর্জনে ভবিষ্যতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনার বক্তব্যে বাচ্চাদের শিক্ষার পাশাপাশি খেলাধোলা ও আনন্দ উৎসব এর উপর গুরুত্ব আরোপ করেন এবং তিনি এই আন নূর ইসলামিক ইংলিশ স্কুলের পরম্পরা সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, যে শিক্ষা অফিসের পক্ষ থেকে স্কুলের আধুনিক শিক্ষায় যেকোন ধরনের সহযোগিতা ও শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে বদ্ধপরিকর রয়েছেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মামুন আলম, তার বক্তব্যে একটি যুগোপযোগী ইসলামিক ভাবধারার ইংলিশ স্কুল স্থাপনের মাধ্যমে কোমলমতি বাচ্চাদের ইসলামিক মূল্যবোধের উপর ভিত্তি করে আধুনিক ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে বৈশ্বিক যুগোপযোগী ছাত্র-ছাত্রী তৈরী করার প্রয়াস মহান রব্বুল আ-লামিন কর্তৃক কবুল করার প্রত্যয় ব্যক্ত করেন।









