এই দেশ আমার

লেখক- এম.নুরুল হুদা চৌধুরী

গুপ্তকে রপ্ত করতে সুপ্তের দৌড়াদৌড়ি–
সুপ্তকে রপ্ত করতে গুপ্তের দৌড়াদৌড়ি

হউক মানুষে মানুষে মানুষত্বের বিনিময়–
বিবাদ বিরোধে না যেন গড়ায় রক্তের হোলিখেলায়

জনগণের দাবিনামা কানপেতে শুনো–
তাঁর উপর ভিত্তি করে গড়ো ইশতেহার

ওহে্ অবোধ জনগণের পালস্ না বুঝে–
দিয়ো ন’কো ইশতেহার

খাবে ধরা মানুষের মাঝে—
বুঝবে তখন মানুষের বিবেকের বিচার

চাঁদাবাজ, দূর্নীতিবাজ, অপকর্মের কর বয়কট —-
সুশাসনের ভিত রচিত কর তোমার সুচিন্তিত ভোটে

প্রত্যক্ষ ভোটের সুচিন্তিত মতামত হয় যেন জনগণের—
তোমার বিবেকীয় আদালতের এক একটি রায় যেন হয় দেশ গড়ার কাজে

ফাঁকি দিওনা,বাঁকি দিওনা তোমার এক্তিয়ার—
প্রত্যক্ষভাবে দেখেছো, পরোক্ষভাবে দেখেছো এবার বিচার কর তাঁর

তোমার ক্ষণিক লাভের কেরামতিতে ভূল বিচারের রায়ের কষ্ট নিবে জনগণ—
তোমার শান্তি হবে না’রে, তোমার শান্তি হবে’না

সবাই মিলে গড়ে তোলা এদেশ টারে–
ভাগবাটোয়ারা আর বন্দোবস্তির রাজনীতিকে না বলো

রাজনীতির সুবাদে তোমার সম্পদের পাহাড় আরও যেন না বাড়ে—
মানুষকে ঠকিয়ে মানুষের ক্রোধের দাবানলের সামনে আর কতকাল পড়বি।

মন্তব্য করুন