চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ভোট ক্যাম্পেইন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল, রেজিঃ নং ২৩০৭ এর নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরের ৪টি ও চট্টগ্রাম -৫ হাটহাজারী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারনা ও ভোট প্রার্থনা করেছেন।

টানা ১০ দিন বিভিন্ন আসনে পালাক্রমে এই কর্মসুচী পালন করা হয়। অত্র সংগঠনের সভাপতি মামুনুর রশীদ এর নেতৃত্বে এবং মোহাম্মদ মিয়ার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, কামাল খান, কাজী মহি উদ্দীন মানিক, বেলায়েত হোসেন, আবুল কালাম, তৌহিদুল ইসলাম, আবু জাফর, মোঃ শাহাজাহান, ফরগাদ হোসেন, রফিকুল হাচান, বোরহান উদ্দিন, সিরাজুল ইসলাম সোহাগ, আব্বাস হোসেন, আবসার কামালসহ নেতৃবৃন্দ। অত্র সংগঠন আগামী নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট দেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর ও হাটহাজারীর জনগণকে আহবান জানান।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনাদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সব বিভেদ ভুলে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিতে উপস্থিত সবাইকে আহ্বান জানান।

মন্তব্য করুন