
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশ বর্তমানে একটি রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছে এবং নতুনভাবে দেশকে নব্য ফ্যাসিবাদী ধারার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ (সোমবার) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্য নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে। অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
একই সঙ্গে তিনি সদ্য বিদায়ী ছাত্রনেতাদের উদ্দেশ্যে আদর্শিক চেতনা, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ খাইরুল বাশার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মাইমুনুল ইসলাম মামুন, মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, ছাত্রনেতা গোলাম রব্বানী, আব্দুল আজিজ প্রমূখ।









