চট্টগ্রামে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালিত

নিউজগার্ডেন ডেস্ক: সারা বিশ্বের মত বাংলাদেশেও মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালিত হবে। ২০২৬ সালের মার্চ মাসকে সামনে রেখে চট্টগ্রাম সিটিকর্পোরেশনের মেয়র বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ঘাতক ব্যাধি কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে চট্টগ্রাম নগওে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা করেছেন।
এ উপলক্ষে আগামীকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি’২০২৬ সকাল ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র চল্লিশোর্ধ পুরুষ ও মহিলাদেও বিনামূল্যে স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিন সিএসসিআর এর সম্মেলন কক্ষে এক অনাড়ম্বও অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির অংশীদার সিএসসিআর এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জিক্যাল একাডেমিয়ার (পিজিএসএকাডেমিয়া) সাথে চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারকের আওতায় সিএসসিআর এর তৃতীয় তলায় মার্চ মাস ব্যাপী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত চল্লিশোর্ধ রোগীদেও বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম চলবে।
ক্যান্সার সনাক্ত রোগীকে টিউমার বোর্ডেও মাধ্যমে বিনামুল্যে অস্ত্রোপচার করা হবে। স্ক্রিনিং কার্যক্রমের আওতাভুক্ত সকল রোগীদের ৫০% ছাড়ে কোলোনস্কপি এবং সিগময়ডস্কোপি এবং অকাল্টব্লাড পরীক্ষার ব্যবস্থা করা হবে। তা ছাড়া মার্চ মাসব্যাপী মেয়রের সুপারিশকৃত অস্বচ্ছল রোগীদেও সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় অপারেশন এর ব্যবস্থা গ্রহণ করা হবে। পিজিএস একাডেমিয়ার বিশেষজ্ঞ শল্যচিকিৎসকদল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানেও মাসব্যাপী স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন।

 

মন্তব্য করুন