পটিয়া সাতগাছিয়া দরবারের ওরশ ২ মার্চ

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে হযরত গাউছুল আজম পীরানপীর দস্তগীর (র.) এর ২৭০ তম খোশরোজ শরীফ ও আওলাদে সুলতানপুরী (রা.) যৌথ বেছাল বার্ষিকী অনুষ্ঠিত হবে আগামী ২ মার্চ সোমবার।

এইদিন বাদে ফজর হতে খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাদে এশা সামা মাহফিল, মোনাজাত ও সাহারীতে উন্মুক্ত তাবারুক বিতরণ করা হবে।

এ মাহফিলে সদারত ও মোনাজাত পরিচালনা করবেন অত্র দরবারের গদীনশীন পীরে তরীকত শাহছুফি সৈয়দ আবু মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ (কানুন) সুলতানপুরী।

উক্ত মাহফিলে জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আশেকানদের উপস্থিতি কামনা করেছেন জমিয়তে মুহিব্বানে সুলতানপুরীর সভাপতি মোঃ জামাল উদ্দিন।

মন্তব্য করুন